উত্তরদিনাজপুর

ইসলামপুরে বিজেপির ছাত্র মিটিং-এ সন্ত্রাসবাদীদের ব্যপক গুলি বর্ষণে নিহত ১ ও আহত ৮ জন

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে চাকুলিয়ায় বিজেপির ছাত্র মিটিং-এ সন্ত্রাসবাদীদের ব্যপক গুলি বর্ষণে উত্তাল চোপড়ার মাঝিয়ালির যাত্রাগঞ্জ। বিজেপি কর্মীদের অভিযোগ শনিবার সন্ধায় মিটিং চলাকালীন বেশ কিছু দুস্কৃতি গুলি বর্ষণ করে মিটিং-এ উপস্থিত বিজেপি কর্মীদের উপরে। দুস্কৃতিদের গুলিতে নিহত হয়েছে বিজেপী কর্মী বিজয় সিং ও আহত হয়েছে ৮ জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক থাকায় তাদেরকে কলকাতা মেডিক্যালে কলেজে ভর্তি করা হয়। এই ঘটনার জেরে বিজেপির জেলা পার্টি অফিসের সামনে পথ অবরোধ করে ১২ ঘন্টা জেলা জুড়ে বনধের ডাক দেয় বিজেপী সর্মথকরা। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে বনধ করার কথা তারা জানান।